প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাকেরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, সহকারী নিহত | প্রিয় বরিশাল বাকেরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, সহকারী নিহত | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

বাকেরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, সহকারী নিহত

বাকেরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
সড়ক দুর্ঘটনা

বাকেরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, সহকারী নিহত

বরিশালের বাকেরগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালকের সহকারী নিহত হয়েছেন।

পটুয়াখালী থেকে ঢাকাগামী ‘লাবিবা পরিবহন’ নামের একটি বাস বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দুধল মৌ এলাকার গোলদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার এসআই নাজমুল মোল্লা জানান, বাসটিতে ৩৬ জন যাত্রী ছিলেন।

পথে বিপরীত দিক থেকে আসা ‘মিজান পরিবহন’ এর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের উপক্রম হলে চালক দ্রুত বাসটিকে রাস্তার পাশে নামিয়ে দেন।

ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের ডোবায় উল্টে যায়।

এ ঘটনায় যাত্রীরা বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেলেও বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালকের সহকারী জিহাদ সরদার (২৫)।

নিহত জিহাদ বগুড়ার সোনাতলা থানার বালিয়াখালী এলাকার সবুর সরদারের ছেলে।

উদ্ধার অভিযান ও আইনি প্রক্রিয়া

দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ৩টার দিকে ডোবা থেকে বাসটি উদ্ধার করা হয়।

একই সাথে উদ্ধার করা হয় নিহতের মরদেহ।

লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের পরিদর্শক সাইদুল ইসলাম জানান, বাসটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বর্তমানে ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102