প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে জন্মদিনের দাওয়াত নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২২ | প্রিয় বরিশাল জন্মদিনের দাওয়াত নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২২ | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

জন্মদিনের দাওয়াত নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২২

মুলাদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
সংঘর্ষ

জন্মদিনের দাওয়াত নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২২

বরিশালের মুলাদীতে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ঘটনার সূত্রপাত যেভাবে

স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী সদর ইউনিয়নের সদস্য সাকায়েত মল্লিকের ছেলের জন্মদিন উপলক্ষে রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে একই বাড়ির বাসিন্দা কবির মল্লিককে দাওয়াত না দিয়ে তার প্রতিপক্ষ জাহাঙ্গীর মোল্লাকে আমন্ত্রণ জানানো হয়। মূলত এই বিষয়টি নিয়েই ক্ষিপ্ত হন কবির মল্লিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কবির মল্লিক ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের জন্য টাঙানো শামিয়ানাসহ ডেকোরেশনের মালামাল সরিয়ে ফেলার নির্দেশ দেন।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রণক্ষেত্রে রূপ নেওয়া এই ঘটনায় দুই গ্রুপের অন্তত ২২ জন আহত হন।

চিকিৎসা ও বর্তমান পরিস্থিতি

আহতদের উদ্ধার করে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনির মল্লিক, মিজান মল্লিক ও মেজবা মল্লিকসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন।

খবর পেয়ে মুলাদী থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী জানান, “জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে একই বাড়ির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটেছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন: বরিশালের স্থানীয় সব সর্বশেষ খবর পড়ুন এখানে

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102