বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এলাকায় জনভোগান্তি কমাতে এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের ফুটপাত, প্রধান সড়ক এবং জনসাধারণের ব্যবহার্য স্থানে গড়ে ওঠা সকল অবৈধ দোকান ও স্থাপনা আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সরিয়ে নিতে হবে।
নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। বিসিসি কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই অভিযান চলবে। এ সময় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদসহ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিচ্ছন্ন ও আধুনিক বরিশাল গড়ার লক্ষে নাগরিকদের নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন নগরবাসী।
আরও পড়ুন: বরিশাল সিটি কর্পোরেশনের সর্বশেষ সংবাদ