প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে পূর্ব বিরোধের জেরে নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম | প্রিয় বরিশাল বরিশালে পূর্ব বিরোধের জেরে নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

বরিশালে পূর্ব বিরোধের জেরে নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

শামীম আহমেদ
  • প্রকাশিতঃ বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
বরিশালে পূর্ব বিরোধের জেরে নারীকে কুপিয়ে ও পিটিয়ে

শামীম আহমেদ :: বরিশাল নগরীরর ভাটারখাল এলাকায় পূর্ব বিরোধের জের হিসাবে বেবী বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। বেবী বেগমকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার (৩ ফেব্রয়ারী) সকালে নগরীর ভাটারখাল কীর্তনলোখা নদীর পারে রফিকের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষর্দশী ও পরিবার জানিয়েছে, প্রতিপক্ষ সুমি ওরফে গাঁজা সুমী ও তার বোন উর্মির সাথে তাদের বিরোধ চলে অসছিলো। প্রতিপক্ষ সুমী বেগম সুদে টাকা দেয় বিভিন্ন জনকে, সঠিক মেয়াদে টাকা তুলতে না পারলে ভুক্তভোগীদের বাসার সামনে গিয়ে কেরসিন ঢেলে বা ঘরের ভিরতে ঢুকে গলায় দড়ি লাগিয়ে আত্বহত্যার ভয়ভীতি দেখায়। এছাড়া তার বোন উর্মির একই এলাকার এক যুুবকের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ বিষয় নিয়ে এক ভুক্তভোগী বেবী বেগমকের কাছে আসলে সে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু সেটা সুমি বেগম তার বোন উর্মি মনপূর্ত হয়নি। সেই থেকে বেবী বেগমের সাথে বিরোধের সৃষ্টি। এই আলোচিত ঘটনাটি বিগত দিনে কয়েক স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়।

সেই ঘটনা সূত্র ধরে সুমি বেগমের ছেলে সাফিন (১৫) বেবী বেগমকে দেখে গালিগালাজ করে এসময় বেবী গালিগালাজ করতে নিষেধ করে এতে সে না শুনলে তাকে বেবী বেগম একটি চর দেয়। ঘটনাটি সাফিনের মা সুমী বেগম জানতে পেরে তার ভাই সজল, হৃদয়, সোহেল, উর্মি ও মিমের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে মাথায় কুপিয় গুরুত্বর জখম ও পিটিয়ে আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে শেবাচিমে নিয়ে যায়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102