প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে স্বাস্থ্য পরিচালক নিয়োগ : চলছে পাল্টাপাল্টি দাবি ও বিতর্ক | প্রিয় বরিশাল বরিশালে স্বাস্থ্য পরিচালক নিয়োগ : চলছে পাল্টাপাল্টি দাবি ও বিতর্ক | প্রিয় বরিশাল
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালে স্বাস্থ্য পরিচালক নিয়োগ : চলছে পাল্টাপাল্টি দাবি ও বিতর্ক

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬

বরিশালে স্বাস্থ্য পরিচালক নিয়োগ নিয়ে উত্তেজনা: চলছে পাল্টাপাল্টি দাবি ও বিতর্ক

বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে নতুন নিয়োগ নিয়ে তীব্র উত্তেজনা ও বিতর্ক তৈরি হয়েছে। একদল চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী এই নিয়োগকে কেন্দ্র করে বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত একজনকে পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের অফিস কক্ষে একটি বিশাল তালা ঝুলিয়ে দেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুততম সময়ের মধ্যে এই বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান। আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, আমরা স্বৈরাচারের দালালকে বরিশালে স্বাস্থ্য পরিচালক হিসেবে কখনও গ্রহণ করব না। পদোন্নতি পাওয়া ডাক্তার মনিরুজ্জামান শাহীনের দ্রুত অপসারণ চেয়ে তারা মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে নতুন পরিচালকের পক্ষে জোরালো অবস্থান

অন্যদিকে সামাজিক মাধ্যমে নতুন স্বাস্থ্য পরিচালকের পক্ষে ব্যাপক জনমত ও শক্ত অবস্থান দেখা গেছে। বরিশাল টাইমসের নিউজ এডিটর হাসিবুল ইসলাম সম্ভবত সংবাদ প্রকাশ করার জন্য পরিচালকের তথ্য চেয়ে একটি ফেসবুক পোস্ট করেন।

সেই পোস্টে মন্তব্য করেন বাংলানিউজ টোয়েন্টি ফোরের অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত সাংবাদিক মুস্তাফিজ সৌরভ। তিনি লেখেন, ডাক্তার শাহীন শেবাচিমের ছাত্র ছিলেন এবং তিনি শতভাগ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।

মাসুদ রানা নামে আরেকজন সেখানে মন্তব্য করেন যে, ডাক্তার শাহীন মূলত জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। বিগত ১৭ বছরে যেহেতু উনি একজন সরকারি কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রোগ্রামে উনাকে উপস্থিত হতে হয়েছে। সরকারি প্রোগ্রামে উপস্থিত হয়ে ফুলের শুভেচ্ছা দেওয়ায় মন্ত্রীদের সাথে উনার কিছু ছবি রয়েছে। এই ছবিগুলোকে পুঁজি করে একটি বিশেষ মহল তাকে দোসর বানানোর গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

করোনাকালীন বীরত্বপূর্ণ ভূমিকা এবং সাধারণ মানুষের প্রশংসা

অনেকেই মন্তব্যের ঘরে জানিয়েছেন যে, এই ডাক্তার করোনাকালীন দুর্যোগে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। যখন সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছিল না, তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে সেবায় এগিয়ে আসেন।

শেবাচিম হাসপাতালের টেকনোলজিস্ট ও নার্সদের নিয়ে তিনি মানুষের সেবা প্রদানে প্রধান সেনাপতির ভূমিকা রাখেন। তাই সুস্পষ্ট কোনো প্রমাণ ছাড়া এমন হঠকারী আন্দোলন কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: বরিশালে স্বাস্থ্য খাতের সংস্কার দাবিতে স্মারকলিপি প্রদান, দ্রুত ব্যবস্থার আশ্বাস

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102