প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা | প্রিয় বরিশাল বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :: শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল রাতে এনেক্স ভবনে সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান কার্যকরি পরিষদের নবনির্বাচিত সভাপতি এ্যাড. মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সাধারণ সম্পাদক কাজী মিরাজ, সহ-সভাপতি পুলক চ্যাটার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, পাঠাগার সম্পাদক রুবেল খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুখেন্দ এদবর, দপ্তর সম্পাদক এম নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক দেওয়ান মোহন, সদস্য নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু, সৈয়দ দুলাল, সাগর বৈদ্য।

এসময় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পূর্নস্বাধীনতা দিয়েছে। বরিশালেও এই স্বাধীনতা রয়েছে। আমরা খারাপ কাজ করলে যেভাবে আপনারা কলম ধরেন তেমনিভাবে আমাদেরকে ভালো কাজেও পত্রিকার মাধ্যমে উৎসাহিত করবেন। তিনি বলেন, আমি স্বাধীন সংবাদপত্রে বিশ্বাস করি এবং সে লক্ষ্যে আপনাদের আগামীতেও সহযোগিতা করে যাব।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102