প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালের সাতলার লাল শাপলা বিল | প্রিয় বরিশাল বরিশালের সাতলার লাল শাপলা বিল | প্রিয় বরিশাল
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

বরিশালের সাতলার লাল শাপলা বিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশালের সাতলার লাল শাপলা বিল

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি হলো বরিশালের সাতলার এই শাপলা বিল। বিশাল জলাভূমি জুড়ে হাজার হাজার লাল শাপলা ফুল ফোটে থাকে। দূরদূরান্ত থেকে শত শত পর্যটক এখানে প্রতিদিন ছুটে আসেন। নৌকায় ঘুরে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করেন সকলে।

সন্ধ্যা নদীর প্লাবন ভূমিজুড়ে এই ফুলের রাজ্য ছড়িয়ে রয়েছে। জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত এই বিলে শাপলার সমারোহ থাকে। স্থানীয় মানুষের আয়ের বড় একটি উৎস হয়ে উঠেছে এই বিল। দর্শনার্থীদের নৌকায় ঘুরিয়ে তারা বাড়তি আয় করে থাকেন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারেও এখানকার শাপলার দারুণ চাহিদা রয়েছে। সৌন্দর্য বর্ধনের জন্য এখানে এখন নতুন গেট ও ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে। নিসর্গপ্রেমী মানুষ এক পলক দেখার জন্য এখানে ভিড় জমান।

www.priyobarishal.com

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102