প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মধ্যবয়সী নারীদের টার্গেট করে শারীরিক সম্পর্ক করে বরিশালের বেলাল | প্রিয় বরিশাল মধ্যবয়সী নারীদের টার্গেট করে শারীরিক সম্পর্ক করে বরিশালের বেলাল | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

মধ্যবয়সী নারীদের টার্গেট করে শারীরিক সম্পর্ক করে বরিশালের বেলাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
মধ্যবয়সী নারীদের টার্গেট করে শারীরিক সম্পর্ক করে বরিশালের বেলাল

সরকারি কর্মকর্তা পরিচয়ে ফেসবুকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। পরে আপত্তিকর ছবি ধারণ। সেই ছবি পরিবারের সদস্যকে দেখানোর ভয় দেখিয়ে টাকা আদায়। এভাবেই গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল।

মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গোপন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।

অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত বেলাল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ফেসবুকে একের পর এক নারীর সঙ্গে বন্ধুত্বের নামে প্রতারণার বিষয়টি স্বীকার করে বেলাল।

অভিযুক্ত বেলাল হোসেন বলেন, ফেসবুকে পরিচয় হয় সেখান থেকে বন্ধুত্ব স্থাপন করি। পরে শারীরিক সম্পর্ক হয়। এরপর ২০ হাজার টাকা চাই। না দিলে তার ছেলেমেয়েকে ফোন করে বলে দেওয়ার হুমকি দেই।

পুলিশ বলছে, বেলালের ফেসবুক ও ইমোতে প্রায় ৮ হাজার ছবি পাওয়া গেছে। যার প্রায় সবই আপত্তিকর। গত ৮ বছরে ১০০ নারীর সঙ্গে প্রতারণার তথ্য পাওয়া গেছে।

গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নারীদের টার্গেটে করে এ ধরনের প্রতারণার কাজ করে আসছিল।

ছবি দেখিয়ে প্রতারণার পর নিজেই পুলিশ সেজে সহযোগিতার কথা বলে আবারও টাকা হাতিয়ে নিত বেলাল। টাকা না দিলে পরিবারকে সব তথ্য ফাঁস করার হুমকি দিত।

পুলিশ বলছে, বেলালের এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও।

বেলালের ফোনো রেকর্ড পাওয়া যায়। সেখানে বলেন, তুই তোর বাপের কাছে নম্বর দিছোস, হুমকি দিচ্ছে, আমি হুমকির ভয় পাই না। আমি আমার মারে বলেছি, ভাইয়ে বলেছি, আমার জেল, ফাঁসি হয় হোক, তোরও খবর আছে।

বেলালের মতো প্রতারকের হাত থেকে বাঁচতে ফেসবুকে সম্পর্ক গড়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102