প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫ | প্রিয় বরিশাল দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫ | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
বরিশাল বিভাগে আক্রান্ত ১০০ ছাড়াল, ১৭ জনই স্বাস্থ্যকর্মী

অনলাইন ডেস্ক :: মহামারি করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০৫ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে।

আরও ৩০৫ জন রোগী শনাক্ত হওয়ায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন হয়েছে। গত একদিনে আরও ৮ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ হাজার ১৯০ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন হয়েছে।

এদিকে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৭৭৫ জন। এতে মৃত্যু হয়েছে ২৩ লাখ ৮ হাজার ৮৪৬ জনের, সুস্থ হয়েছেন ৭ কোটি ৭৫ লাখ ২৪ হাজার ৪২৪ জন।

৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102