প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালের বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ আর নেই | প্রিয় বরিশাল বরিশালের বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ আর নেই | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

বরিশালের বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

বরিশালের বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ আর নেই

বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্নাল্লাহির রাজেউন)। রাজধানী ঢাকার ল্যাব এইড হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বন্ধ প্রদীপ কুমার ঘোষ জানান, কুতুব উদ্দিন আহম্মেদ ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে মেজর এম এ জলিলের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

তাঁর এক ছেলে সাঈদ আহম্মেদ মান্না বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে তিনি বাধ্যর্কজনক রোগে ভুগছিলেন। গত রোববার গুরুতর অসুস্থ হয়ে পড়লে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয় এবং পরবর্তীতে ল্যাব এইড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ খবর অনুযায়ী, মুক্তিযোদ্ধাকে বরিশালের উদ্দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102