প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালের মুক্তিযোদ্ধা কমান্ডার কুতুব উদ্দিন মারা গেছেন | প্রিয় বরিশাল বরিশালের মুক্তিযোদ্ধা কমান্ডার কুতুব উদ্দিন মারা গেছেন | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

বরিশালের মুক্তিযোদ্ধা কমান্ডার কুতুব উদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
বরিশালের মুক্তিযোদ্ধা কমান্ডার

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্নাল্লাহির রাজেউন)। রাজধানী ঢাকার ল্যাব এইড হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি তিন ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই বীরযোদ্ধার বন্ধু প্রদীপ কুমার ঘোষ জানান, কুতুব উদ্দিন আহম্মেদ ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে মেজর এম এ জলিলের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন।

কুতুব উদ্দিন আহম্মেদের এক ছেলে সাঈদ আহম্মেদ মান্না বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে বাধ্যর্কজনিক রোগে ভুগছিলেন। গত রোববার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন দুপুরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়। এবং পরবর্তীতে সেখানকার ল্যাব এইড হসপিটালে ভর্তি করা হয়েছিল।

সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুবরণ করেন।

বেলা সোয়া ১২টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ খবরে জানা যায়, মুক্তিযোদ্ধাকে বরিশালের উদ্দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102