প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনায় যুবলীগ কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতার জামিন | প্রিয় বরিশাল বরগুনায় যুবলীগ কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতার জামিন | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরগুনায় যুবলীগ কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতার জামিন

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান
আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান

বরগুনায় যুবলীগ কর্মী শামীম ইমতিয়াজ বাদশা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানকে আজ সোমবার জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সিদ্দিকুর বরগুনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. হাসানুল ইসলাম এ আদেশ দেন।

সিদ্দিকুর রহমান এর আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

এর আগে গত ৭ জানুয়ারি সিদ্দিকুর রহমানসহ ১৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে গত ৯ ফেব্রুয়ারি সিদ্দিকুরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসির আরাফাত।

এই হত্যা মামলায় গ্রেপ্তার ৪ নম্বর আসামি মো. রাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে তিনি বলেছেন, সিদ্দিকুর রহমানের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযোগপত্রে তাঁকে হুকুমের আসামি করা হয়েছে।

২০১৯ সালের ৮ জানুয়ারি রাত আটটার দিকে শামীম ইমতিয়াজ বাদশাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরের দিন নিহত বাদশার বাবা সোহরাব মৃধা ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব দাস বলেন, ‘আমাদের বিরোধিতার পরও উভয় পক্ষের শুনানি শেষে আদালত সিদ্দিকুর রহমানকে ১০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।’

নিহত যুবলীগ কর্মী শামীম ইমতিয়াজ বাদশার বাবা ও মামলার বাদী সোহরাব মৃধা দ্রুত রাষ্ট্রের কাছে ছেলে হত্যার বিচার চান।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102