প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৫১৫ | প্রিয় বরিশাল করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৫১৫ | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৫১৫

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
বরিশাল বিভাগে আক্রান্ত ১০০ ছাড়াল, ১৭ জনই স্বাস্থ্যকর্মী

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে জন ১২ পুরুষ ও দুইজন নারী। মৃত ১৪ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ২০০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৪০১টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫১৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ দাঁড়াল ৩২ হাজার ৯১৬ জনে। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৮৪ হাজার ৭৮৮টি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৩ দশমিক ৫৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১শতাংশ।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব ১০জন রয়েছেন। বিভাগওয়ারী হিসসাবে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনা একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা যান।

বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২৬ জানুয়ারি পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৫ জনের। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ১০৭ জন (৭৫ দশমিক ৮২শতাংশ) ও নারী ১ হাজার ৯৪৮ জন (২৪ দশমিক শূন্য ১৮ শতাংশ)।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102