প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সেই গণমাধ্যমকর্মীকে সম্মাননা জানালো বরিশাল বিশ্ববিদ্যালয় | প্রিয় বরিশাল সেই গণমাধ্যমকর্মীকে সম্মাননা জানালো বরিশাল বিশ্ববিদ্যালয় | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

সেই গণমাধ্যমকর্মীকে সম্মাননা জানালো বরিশাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ১ মার্চ, ২০২১
সেই গণমাধ্যমকর্মীকে সম্মাননা জানালো বরিশাল বিশ্ববিদ্যালয়

গত ১৭ই ফেব্রুয়ারি গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। রূপাতলী হাউজিং এলাকায় এই ঘটনার সংবাদ সংগ্রহে তৎক্ষনাৎ উপস্থিত হন স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফিক মুন্সি। তবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আহত অধিকাংশ শিক্ষার্থীকে হাসপাতালে পৌঁছে দেবার ব্যবস্থা করেন তিনি। এই অনন্য অবদানকে সামনে এনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মাননা জানিয়েছে গণমাধ্যমকর্মী শফিক মুন্সিকে।

আজ রোববার বেলা চারটায় উপাচার্যের কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনে শফিক মুন্সির হাতে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য ড.মোঃ ছাদেকুল আরেফিন, প্রক্টর সুব্রত কুমার দাস, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ধীমান কুমার রায়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি বাহাউদ্দীন গোলাপ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় উপাচার্য ড মোঃ ছাদেকুল আরেফিন বলেন, ‘ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের শিক্ষার্থী শফিক মুন্সি সেই রাতে যে অবদান রেখেছে তা মানবিকতার উদাহরণ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্বরণ রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি চলমান রাখতে সকল শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরণের সাহসী ও মানবিক আচরণ প্রত্যাশা করছি’।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102