প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে কেটে নেয়া সরকারী গাছের আংশিক উদ্ধার | প্রিয় বরিশাল বরিশালে কেটে নেয়া সরকারী গাছের আংশিক উদ্ধার | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালে কেটে নেয়া সরকারী গাছের আংশিক উদ্ধার

উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মার্চ, ২০২১
বরিশালে ভুত আতংকে হল ছাড়ছে শিক্ষার্থীরা

জেলার আগৈলঝাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদারের বিরুদ্ধে পয়সারহাট বন্দরের সরকারী সম্পত্তির গাছ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। বিক্রি করার পর কাটা গাছের আংশিক জব্দ করেছে বন বিভাগ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ফিরোজ সিকদার ও তার সহযোগিদের বিরুদ্ধে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ এবং গাছ কাটার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সূত্রমতে, প্রশাসনের কোন অনুমতি ছাড়াই নিজের প্রভাব খাটিয়ে উপজেলার অন্যতম বাণিজ্যিক বন্দর পয়সারহাটের সরকারী জমি থেকে অতিসম্প্রতি প্রায় অর্ধ লাখ টাকা মূল্যের গাছ বিক্রি করে দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার।

স্থানীয়দের কাছে গাছ বিক্রির খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম উপজেলা বনায়ন কর্মকর্তা মনীন্দ্র নাথ হালদারকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। বনায়ন কর্মকর্তা বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সরকারি জমি থেকে কাটা গাছের অংশ বিশেষ স্থানীয় একটি স্ব মিল থেকে জব্দ করেন।

ওই বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, ফিরোজ শিকদার নিজের প্রভাব খাটিয়ে বহুল বির্তকিত সাবেক সিইসি বিচারপতি এমএ আজিজের বোনের ছেলে স্থানীয় লালমিয়া শিকদার, যুবদল নেতা রোমেল শিকদারকে সাথে নিয়ে সরকারিভাবে নির্মিত মাল্টি শেডের দুটি দোকান ঘর দখলে নিয়ে তা গার্মেন্টস ব্যবসায়ীদের কাছে ও মাল্টি শেডের সামনের জায়গা দখল করে তিনটি দোকান ঘর তুলে ভাড়া দিয়েছেন।

অভিযুক্ত ফিরোজ শিকদার বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ থাকায় স্থানীয় মসজিদের উন্নয়নের জন্য তা বিক্রি করা হয়েছে। গাছের প্রতি উপজেলা নির্বাহী অফিসারের দাবি থাকলে আমাদের কোন আপত্তি নেই। মাল্টি শেডের দুটি ঘর দখলের অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন, ব্যবসায়ীরা ঘর চাইলে তাদের বাজারের মধ্যে বসার জন্য ব্যবস্থা করে দেয়া হয়েছে।

বাজার কমিটির সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস জানান, গাছ বিক্রির খবর তিনি স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে শুনে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম কাটা গাছ জব্দ করার সত্যতা স্বীকার করে বলেন, কার অনুমতি নিয়ে সরকারি সম্পত্তির গাছ কাটা হয়েছে তা শোনার জন্য ফিরোজ শিকদারকে তার অফিসে তলব করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102