প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ৪১ তম বিসিএস পরীক্ষা পেছাতে হাইকোর্টে রিট | প্রিয় বরিশাল ৪১ তম বিসিএস পরীক্ষা পেছাতে হাইকোর্টে রিট | প্রিয় বরিশাল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর

৪১ তম বিসিএস পরীক্ষা পেছাতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
৪১ তম বিসিএস পরীক্ষা পেছাতে হাইকোর্টে রিট

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে রিট করেছেন বিসিএস প্রত্যাশীরা। বৃহস্পতিবার (১১ মার্চ) হাইকোর্টে রিট করেন তারা। রিট পিটিশন নম্বর-৩২৫০।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ৪১তম বিসিএস প্রত্যাশী মো. শামীম। তিনি বলেন, আগামী রবিবার আমাদের রিটের শুনানি হতে পারে বলে আমাদের আইনজীবী জানিয়েছেন। ওইদিন এই বিষয়ে আদেশও আসতে পারে।

এর আগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না তারা। করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চাচ্ছেন।

চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও ভ্যাকসিন দেওয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৭-৮ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটা বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা।

তারা আরও বলেন, করোনার ঝুঁকি এড়াতে সকল পরীক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়া করোনা সংক্রমণ রোধে বইমেলা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মাস্টার্স বা অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা-সব পিছিয়ে দেয়া হলো, তাই বিসিএস পরীক্ষার্থীদের ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে ৪১ তম বিসিএস ও পিছিয়ে দেয়া উচিত।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102