প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে নিহত ৩ | প্রিয় বরিশাল সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে নিহত ৩ | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে নিহত ৩

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে নিহত ৩

ভোলার তজুমদ্দিনের দক্ষিণ-পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক টাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকরা নির্মাণাধীন ভবনের সেপটিক টাংকে নামেন সেন্টারিংয়ের খুঁটি খুলতে। পরে ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এখনও একজন নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তজুমদ্দিন থানার ওসি জিয়াউল হক জানান, খবর পেয়ে তারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তিনজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102