প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫২৮ | প্রিয় বরিশাল করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫২৮ | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫২৮

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
বরিশাল বিভাগে আক্রান্ত ১০০ ছাড়াল, ১৭ জনই স্বাস্থ্যকর্মী

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭২ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫২৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন।

বুধবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ২০০টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৩৬ লাখ ৫০৮টি নমুনা পরীক্ষা করা হলো।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102