প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২ | প্রিয় বরিশাল সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২ | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ মার্চ, ২০২১
সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২

প্রাইভেটকারটি মহিষকাটা বাসস্ট্যান্ডের কাছে একটি টমটমকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

বরগুনার আমতলীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তৌফিক শিকদারসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরও একজন।

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিষকাটা বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, প্রাইভেটকারে ছিলেন মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী মো. তৌফিক শিকদার, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা ও ব্যবসায়ী মো. আনোয়ারুল হক সাগর। তারা পটুয়াখালী যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তৌফিক।

পথে মহিষকাটা বাসস্ট্যান্ডের কাছে একটি টমটমকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন তৌফিক ও তুহিন। গুরুতর আহত হন আনোয়ারুল।

আমতলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করে। আহত আনোয়ারুলকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়া হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102