প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সাইকেল র‌্যালিতে বঙ্গবন্ধুকে স্মরণ | প্রিয় বরিশাল সাইকেল র‌্যালিতে বঙ্গবন্ধুকে স্মরণ | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

সাইকেল র‌্যালিতে বঙ্গবন্ধুকে স্মরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ মার্চ, ২০২১
সাইকেল র‌্যালিতে বঙ্গবন্ধুকে স্মরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা করা হয়েছে। দেশ স্বাধীনের আগে বঙ্গবন্ধু সাইকেল শোভাযাত্রা করেছিলেন, তার এই কর্মকাণ্ড স্মরণ করেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

বুধবার বিকাল সাড়ে ৪টায় নগরীর জিলা স্কুলের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে জেলা ও মহানগর আওয়মী লীগ ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সহযোগিতায় শোভাযাত্রায় নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

শোভাযাত্রাটি আমতলার মোড়, সিঅ্যান্ডবি রোড, নথুল্লাবাদ, বিএম কলেজ রোড, জেলখানার মোড়, সদর রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা বলেন, বঙ্গবন্ধু সাইকেল চালিয়ে তার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন, তা থেকেই অনুপ্রাণিত হয়ে তারা এখানে অংশ নিয়েছেন।

এদিকে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একই সময় বঙ্গবন্ধু উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পণ করেন বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল ৯টায় নগরীর সদর রোডে টাউন হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সাংস্কৃতিক সামাজিক সংগঠন। সেখানে মিষ্টিও বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102