প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কেকের বদলে পাউরুটি, আটক ২ | প্রিয় বরিশাল বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কেকের বদলে পাউরুটি, আটক ২ | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কেকের বদলে পাউরুটি, আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কেকের বদলে পাউরুটি, আটক ২

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বৈরতলা দাখিল মাদ্রাসায় কেকের বদলে ছোট একটি পাউরুটি কাটছেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম। সেটি ফেসবুকে লাইভ করেও দেখানো হয়। এ সময় উপস্থিত শিক্ষকদের হাসাহাসি করতেও দেখা যায়

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বৈরতলা দাখিল মাদ্রাসায় কেকের বদলে ছোট একটি পাউরুটি কাটছেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম। সেটি ফেসবুকে লাইভ করেও দেখানো হয়। এ সময় উপস্থিত শিক্ষকদের হাসাহাসি করতেও দেখা যায়
ভিডিও থেকে নেওয়া ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বৈরতলা দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে কেকের বদলে ছোট একটি পাউরুটি কেটে সেটি ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও একজন সহকারী শিক্ষক। বিষয়টিতে বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে মর্মে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

গোমস্তাপুর থানা-পুলিশ, প্রত্যক্ষদর্শী মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবদুস সালাম কেকের বদলে ছোট একটি গোল পাউরুটি কেটে ছোট ছোট টুকরা করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিলি করেন। এ সময় উপস্থিত শিক্ষকদের হাসাহাসি করতেও দেখা যায়। কেক কাটা ও খাওয়ানোর দৃশ্য মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম কবীরের ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বৈরতলা দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে কেকের বদলে ছোট একটি পাউরুটি কেটে সেটি ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়েছে।

ভিডিওটি দেখে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা ঘটনাটি পুলিশকে জানান এবং নিজেরা মাদ্রাসায় গিয়ে প্রতিবাদ জানান। গোমস্তাপুর থানা-পুলিশ দুপুর ১২টার দিকে মাদ্রাসা থেকে সুপারিনটেনডেন্ট আবদুস সালাম ও সহকারী শিক্ষক গোলাম কবীরকে আটক করে থানায় নিয়ে আসে। এর পরপরই ঘটনার সঙ্গে জড়িত অন্য শিক্ষকেরা গা ঢাকা দিয়েছেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ঘটনাটি বঙ্গবন্ধুকে অবমাননার শামিল। এ অভিযোগে আবদুস সালাম ও গোলাম কবীরসহ উপস্থিত সব শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টাও চলছে।

কেকের বদলে পাউরুটি কাটার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাদ্রাসার আরেক শিক্ষক আজমুল হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, বাজারে কেক না পাওয়ায় পাউরুটি নিয়ে এসে কেকের মতো করে কাটা হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102