প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে অবশেষে দ্বায়িত্বভার বুঝে নিচ্ছে বরিশাল প্রেসক্লাবের নতুন কমিটি | প্রিয় বরিশাল অবশেষে দ্বায়িত্বভার বুঝে নিচ্ছে বরিশাল প্রেসক্লাবের নতুন কমিটি | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

অবশেষে দ্বায়িত্বভার বুঝে নিচ্ছে বরিশাল প্রেসক্লাবের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক :: শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের উপর মামলা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। গেল ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল স্থগিত রাখার হাইকোর্টের যে রায় তা খারিজ করে দিয়ে নতুন কমিটির নিকট ক্ষমতাভার দেয়ার নির্দেশ দিয়েছে সুপ্রীম কোর্ট।

গতকাল ২৬ জানুয়ারী সুপ্রীম কোর্টের আপীল বিভাগে চেম্বার জজ আদালতের বিচারক মো নুরুজ্জামান এ রায় দেন। ফলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের দ্বায়িত্ব গ্রহনে আর কোন বাধা থাকলো না। এর আগে গত ৭/১/২০২১ তারিখে বরিশাল প্রেসক্লাবের সদস্য আরিফিন তুষার নির্বাচনী ফলাফল স্থগিত রাখার জন্য হাইকোর্টে একটি সিভিল রিভিশন মামলা করে যার নং ১৫/২০২১। রায়ে হাইকোর্ট আগামী তিন মাসের জন্য নির্বাচনী ফলাফল স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল।

বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি মানবেন্দ্র বটব্যাল জানান, সকালে নির্বাচিত সভাপতি মু.ইসমাইল হোসেন নেগাবান তাকে সুপ্রীম কোর্টর আদেশ সংক্রান্ত আইনজীবী সার্টিফিকেট দেখিয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে পালাবদল অনুষ্ঠানের কথা জানান তিনি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102