প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত | প্রিয় বরিশাল ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত

টালিউডে ফের করোনার হানা। এবার আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে তিনি সিঙ্গাপুরে কোয়ারেন্টাইনে আছেন। সেখান থেকে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি।

ওই পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, ‘আমার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু আমি সকলকে জানাচ্ছি আমি ঠিক আছি। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকল নিয়মবিধি আমি মেনে চলছি। আমি এখন সিঙ্গাপুরে। একটি কোভিড-১৯ রিকভারি সেন্টারে কোয়ারেন্টাইনে আছি। সকলে শান্ত থাকুন, সুস্থ থাকুন। আমার পরিবার এবং সহায়করা সকলে ঠিক আছেন। ধন্যবাদ এত ভালবাসার জন্য।’

কিছুদিন আগে জরুরি কাজের জন্য কলকাতায় এসেছিলেন তিনি। এরপরই এমন দুঃসংবাদ। ইনস্টাগ্রাম পোস্টে তার অনুরাগীরা শুভকামনা এবং সুস্বাস্থ্যের কামনা করছেন।

ঋতুপর্ণার এ খবরে মুষড়ে পড়েছেন টালিপাড়ার তার প্রিয়জনেরা।

উল্লেখ্য, টালিউডে ঋতুপর্ণার আগে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, আবির চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্যসহ আরও অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102