প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে জলবায়ু পরিবর্তন মোকাবেলার দাবিতে বরিশালে মৌন মানববন্ধন | প্রিয় বরিশাল জলবায়ু পরিবর্তন মোকাবেলার দাবিতে বরিশালে মৌন মানববন্ধন | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

জলবায়ু পরিবর্তন মোকাবেলার দাবিতে বরিশালে মৌন মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
জলবায়ু পরিবর্তন

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলার দাবিতে বরিশালে মৌন মানববন্ধন এবংর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এবং ইয়ুথ সদস্যদের ব্যানারে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় আভাস নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার এবং ইয়ুথ টিম লিডার শামানা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মৌন মানববন্ধনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিভিন্ন দাবী সংবলিত প্লাকার্ড প্রদর্শন করা হয়। এর আগে একই দাবিতে নগরীতে একটি মৌন র‌্যালি করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি বরিশাল সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102