প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ওড়াকান্দির ঠাকুরবাড়ি মন্দিরে পূজা দিলেন নরেন্দ্র মোদি | প্রিয় বরিশাল ওড়াকান্দির ঠাকুরবাড়ি মন্দিরে পূজা দিলেন নরেন্দ্র মোদি | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

ওড়াকান্দির ঠাকুরবাড়ি মন্দিরে পূজা দিলেন নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মার্চ, ২০২১
ওড়াকান্দির ঠাকুরবাড়ি মন্দিরে পূজা দিলেন নরেন্দ্র মোদি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো শেষে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি মন্দিরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঠাকুরবাড়ি মন্দিরে পৌঁছান। পরে তিনি সেই মন্দিরে পূজা দেন। এখন তিনি সেখানে মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করছেন। মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন নরেন্দ্র মোদি।

এর আগে, আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পৌঁছান নরেন্দ্র মোদি। যশোরেশ্বরী থেকে পূজা শেষে টুঙ্গিপাড়ায় যান তিনি। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি যান কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি মন্দিরে। সেখানে পূজা শেষে মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

আজ সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে বিকেলে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন নরেন্দ্র মোদি।

এই সফরে বিভিন্ন সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের পাশাপাশি ভার্চ্যুয়ালি যৌথভাবে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ভারতের সঙ্গে মেহেরপুরে সংযোগকারী স্বাধীনতা সড়ক, বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন, চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে একটি যাত্রীবাহী ট্রেনের প্রকল্পের বিষয়ে সমঝোতা।

আজ মোদি বাংলাদেশের কাছে ১০৯টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করবেন। বাংলাদেশের জন্যে তিনি উপহার হিসেবে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ ভ্যাকসিনও হস্তান্তর করবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের সব এলাকাতেই মতুয়ারা বাস করেন। ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, আন্দামান প্রভৃতি স্থানেও মতুয়ারা রয়েছে। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বনগাঁর ঠাকুরবাড়ি ও মতুয়া ধাম বর্তমানে গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্রে পরিণত হয়েছে।

মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর ওড়াকান্দিতে জন্মেছিলেন বলে মতুয়া সম্প্রদায়ের বিশেষ আবেগ জড়িত। মতুয়াদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও নদীয়া জেলায় বসবাস করে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার ও বর্ধমানের কিছু এলাকায়ও আছেন অনেকে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102