প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে শের-ই বাংলা মেডিকেলে রেকর্ড ৪৭.৩১ ভাগ করোনা শনাক্ত | প্রিয় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে রেকর্ড ৪৭.৩১ ভাগ করোনা শনাক্ত | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

শের-ই বাংলা মেডিকেলে রেকর্ড ৪৭.৩১ ভাগ করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
শের-ই বাংলা মেডিকেলে রেকর্ড ৪৭.৩১ ভাগ করোনা শনাক্ত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার ৪৭.৩১ ভাগ। গত বছরের ৮ মে শের-ই বাংলা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর এই প্রথম করোনা সংক্রামনের হার ৪০ এর উপরে (৪৭.৩১ ভাগ) উঠেছে। এর আগে গত ৭ এপ্রিল এই পিসিআর ল্যাবে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ ভাগ করোনা শনাক্ত হয়। পিসিআর ল্যাব ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯জন। গত ২৪ ঘণ্টায় নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১জন রোগী।
বুধবার দুপুর পর্যন্ত এই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৫০ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৮ জনের।

হাসপাতালের পরিচালক কার্যালয়ের করোনা তথ্য সংরক্ষক জে. খান স্বপন এই তথ্য নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102