প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিসিসি মেয়র বাস দিলেন শেবাচিম হাসপাতালের স্টাফদের জন্য | প্রিয় বরিশাল বিসিসি মেয়র বাস দিলেন শেবাচিম হাসপাতালের স্টাফদের জন্য | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বিসিসি মেয়র বাস দিলেন শেবাচিম হাসপাতালের স্টাফদের জন্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২১ এপ্রিল, ২০২১

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেওয়ার জন্য তিনটি বাসের ব্যবস্থা করে দিয়েছেন সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে এ বাসগুলো হাসপাতালের করোনা ইউনিট ও এর বাইরের ইউনিটগুলোর চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের করোনাকালীন এই লকডাউনের মধ্যে যাতায়াতের সুবিধার জন্য আনা-নেওয়ার কাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, তিনটি বাসের মধ্যে ২টি বাস করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর দায়িত্বরতদের আনা-নেওয়ার কাজ শুরু করেছে। আর একটি বাস নন কোভিড ওয়ার্ডগুলোর দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের আনা-নেওয়ার কাজ শুরু করেছে।

তিনি আরো জানান, এছাড়া হাসপাতালের ৩টি অ্যাম্বুলেন্সের মধ্যে ১টি করোনায় আক্রান্তদের জন্য এবং বাকি ২টি নন করোনায় আক্রান্তদের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে করোনায় আক্রান্তদের জন্য রাখা অ্যাম্বুলেন্সটি এমনভাবে জীবাণুনাশক করা হয়, যে সেটিতে প্রয়োজনে নন করোনায় আক্রান্তদেরও বহন সম্ভব।

এদিকে শেবাচিম হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের করোনাকালীন এই লকডাউনের ভেতরে যাতায়াতের সুবিধার জন্য মেয়রের পক্ষ থেকে তিনটি বাসের ব্যবস্থা করে দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) এর নেতারা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102