প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে এবার ছাত্রলীগ সেই নেতার বিরু‌দ্ধে ধর্ষণ মামলা | প্রিয় বরিশাল এবার ছাত্রলীগ সেই নেতার বিরু‌দ্ধে ধর্ষণ মামলা | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

এবার ছাত্রলীগ সেই নেতার বিরু‌দ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বরিশালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগের দুই দিন পর মামলা নিয়েছে পুলিশ।

এয়ারপোর্ট থানা পুলিশ বুধবার গভীর রাতে মামলাটি নিয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কম‌লেশ চন্দ্র হালদার।

তিনি জানান, অভিযোগ থাকা মহানগর ছাত্রলী‌গের সভাপ‌তি জসীম উ‌দ্দি‌নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে সোমবার রাতে এয়ার‌পোর্ট থানায় মামলার আবেদন করেন এক তরুণী।

আবেদনে তরুণী জানান, ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর বাসায় ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে জসীম তাকে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জসীম তাকে গর্ভপাতের ওষুধ খাওয়াতে থাকেন। একপর্যায়ে ব‌রিশাল জেনারেল হাসপাতালে নিয়ে গর্ভপাত করান।

ওই তরুণী আরও জানান, জসীম বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন। তিনি (তরুণী) বিয়ের চাপ দিলে চলতি বছরের ৫ মার্চ জসীম তাকে দুই দিনের মধ্যে বিয়ের কথা জানান। কিন্তু সময় পেরিয়ে গেলেও বিয়ে করেন না। একসময় জানান, তিনি বিবাহিত এবং ওই তরুণীকে তার বিয়ে করা সম্ভব নয়। এরপর তিনি (তরুণী) মামলার সিদ্ধান্ত নেন।

ওই তরুণীর অভিযোগের পর জসীম উদ্দিন জানান, গত রোববার তার বিয়ে হয়েছে। অভিযোগকারী তার আত্মীয়। রাজনৈতিক কারণে ওই মেয়েকে ব্যবহার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

এদিকে জসীমের বিরু‌দ্ধে সাংগঠ‌নিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

তথ্য সূত্র : নিউজবাংলা২৪

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102