প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে দক্ষিণাঞ্চলে বাড়লো করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা | প্রিয় বরিশাল দক্ষিণাঞ্চলে বাড়লো করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

দক্ষিণাঞ্চলে বাড়লো করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক॥ গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আক্রান্ত করোনায় নতুন করে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা পজেটিভ ৪ জন এবং আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনসহ ৭ জন মারা গেছেন।

আর বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৫ জন। একই সঙ্গে মৃত্যু ছাড়াল ২৫০। রোববার (২৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। জানা গেছে, নতুন ১০৪ জনের মধ্যে ভোলায় ৩৯ জন। এই জেলায় মোট শনাক্ত ১ হাজার ৬৭৩ জন।

এ ছাড়া পটুয়াখালী জেলায় নতুন করে ১২ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪ জন। বরিশালে নতুন ২৪ জন নিয়ে মোট সংখ্যা ৬ হাজার ৪৪৫ জন। পিরোজপুরে মোট শনাক্ত ১ হাজার ৫৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১২ জন। বরগুনায় নতুন শনাক্ত শূন্য। জেলাটি মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২০৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৭ জন নিয়ে মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২১০ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৯৮ জন।

মৃত্যুবরণ করা ২৫০ জনের মধ্যে প্রায় সবার বয়স চল্লিশ বছরের ওপরে। সর্বশেষ মৃত্যুবরণকারী চারজনের মধ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮০ বছর বয়সী মোবারক মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভোলা সদরের উকিলপাড়ার ৬৫ বছরের বাসিন্দা ফরিদা বেগম ভোলা ২৫০ শয্যা হাসপাতালে, কানাইনগরের ৬৫ বছরের বাসিন্দা ফিরোজা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ৪৫ বছর বয়সী মমতাজ বেগম ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য বলছে, এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। ৩ জন উপসর্গ নিয়ে ও একজন করোনা পজিটিভ রোগী মৃত্যুবরণ করেছেন।

করোনা ইউনিটে মোট ১২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ এবং ৭৪ জন করোনা টেস্টের রিপোর্টের অপেক্ষায় আছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102