প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলো সেনাবাহিনী | প্রিয় বরিশাল বরিশালে ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলো সেনাবাহিনী | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
বরিশালে ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলো সেনাবাহিনী

বরিশালে ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে বরিশাল সিভিল সার্জনের হাতে এক হাজার আইভি স্যালাইন তুলে দিয়েছেন তারা।

সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনের হাতে স্যালাইন তুলে দেন বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের পক্ষে ক্যাপ্টেন মো. সৈকত। এই সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ৬ ব্রিগেডের ৪১ বি’র এই স্যালাইনগুলো প্রদান করেছে।
এর আগে, শেখ হাসিনা সেনা নিবাসের পক্ষ থেকে বরিশালের বাবুগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলায় ডায়রিয়া রোগীদের জন্য আরও ২ হাজার আইভি স্যালাইন প্রদান করে সেনাবাহিনী।

বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, সম্প্রতি বরিশালসহ উপকূলীয় এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়ায় আইভি স্যালাইনের সংকট সৃষ্টি হয়েছে। জনসাধারণের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে এক হাজার আইভি স্যালাইন সিভিল সার্জনের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য উপজেলায়ও ডায়রিয়া রোগীদের সহায়তা করে সেনাবাহিনী।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102