প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে বিশ্ব মা দিবসে অসহায় মায়েদের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী | প্রিয় বরিশাল বরিশালে বিশ্ব মা দিবসে অসহায় মায়েদের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে বিশ্ব মা দিবসে অসহায় মায়েদের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৯ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক॥ বিশ্ব মা দিবসে বরিশালে অসহায় মায়েদের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ২০ জন মায়ের হাতে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উপহার হিসেবে ছিল-শাড়ি, দুধ, চিনি, সেমাই, খেজুর।

বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বিশেষ অতিথি ছিলেন-জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (উপ-পরিচালক) দিলারা খানম, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: নাজমূল হুদা, সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, সুব্রত বিশ্বাস দাস, সমাপ্তি রায় প্রমুখ।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102