প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালসহ দেশে বৃষ্টিপাতের সম্ভবনা | প্রিয় বরিশাল বরিশালসহ দেশে বৃষ্টিপাতের সম্ভবনা | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালসহ দেশে বৃষ্টিপাতের সম্ভবনা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মে, ২০২১

প্রিয় ডেস্ক॥ ঘূর্ণিঝড় ইয়াস থেকে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে বাংলাদেশের আকাশে এখনও মেঘ রয়েছে, বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হচ্ছে, রয়েছে হালকা বাতাসও। শনিবার পর্যন্ত এর প্রভাব বাংলাদেশে থাকতে পারে।

এর প্রভাব কমে আসায় শুক্রবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে তারা এও জানিয়েছে, আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ফলে তাপমাত্রা হালকা বাড়লেও দুঃসহনীয় পর্যায়ে আপাতত যাচ্ছে না।

শুক্রবার আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াস (এখন আর নেই) দুর্বল হতে হতে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে এখনও দেশের আকাশ মেঘলা আছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আজ বা কালের মধ্যে এর প্রভাব বাংলাদেশ থেকে কেটে যাবে।’

তিনি আরও বলেন, ‘এর প্রভাব কমে গেলে আরেকটা সিস্টেম আসবে, সে কারণে আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বর্ষা সেট হবে বা মৌসুমী বায়ু আসবে, তার আগে একটু বৃষ্টি হবে। স্বাভাবিক যে বৃষ্টি হয়, সেটা হবে। আর বর্ষার বৃষ্টি জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে।’

এদিকে, আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরের তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102