প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আগৈলঝাড়ায় বিষপানে দুই জনের আত্মহত্যার চেষ্টা | প্রিয় বরিশাল আগৈলঝাড়ায় বিষপানে দুই জনের আত্মহত্যার চেষ্টা | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

আগৈলঝাড়ায় বিষপানে দুই জনের আত্মহত্যার চেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ মে, ২০২১

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে বিষপানে দুই জনের আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় দুই জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের ফেনাবাড়ি গ্রামের মৃত ধীরেন গুপ্তের ছেলে বিরেন গুপ্ত (৬০) পারিবারিক কলহের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে।

পরে বিরেন গুপ্ত অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিরেন গুপ্তের ভাইয়ের ছেলে রমেন গুপ্ত জানান, পারিবারিক অশান্তি ও মাথায় সমস্যার কারনে বিরেন গুপ্ত বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

আজ শনিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের হেলাল সিকদারের মেয়ে সাহিনুর আক্তার (২৪) তুচ্ছ ঘটনায় পরিবারের সাথে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে।

এসময় পরিবারের লোকজন সাহিনুরকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানলিজা আক্তার জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীদেরকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102