প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ৫৫ গ্রাম গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক | প্রিয় বরিশাল বরিশালে ৫৫ গ্রাম গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালে ৫৫ গ্রাম গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ মে, ২০২১

প্রিয় ডেস্ক ॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশের বন্দর থানায় গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বন্দরথানা পুলিশের পৃথক দু’টি অভিযানে ২৫ গ্রাম ও ৩০ গ্রাম গাঁজাসহ ২জনকে আটক করা হয়েছে।

সূত্র জানা গেছে বন্দরথানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) সজল সাহা রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টুংগীবাড়িয়া ইউনিয়নের স্লুইজগেট নামক স্থানে অভিযান চালিয়ে টুংগীবািয়া ইউনিয়নের বিশারত গ্রামের মৃত ছালাম গাজীর পুত্র নাসির গাজী(২৫)কে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে।

এঘটনায় বন্দর থানায় এস আই সজল সাহা বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। অপরদিকে বন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) সামসুল ইসলাম আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে টুংগীবাড়িয়া ইউনিয়নের নরকাঠি বাংলালিংক টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে নরকাঠি গ্রামের সিরাজ হাওলাদারের পুত্র রবিন হাওলাদার(২০)কে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করে।

এঘটনায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের বন্দর থানায় এসআই সামসুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল মেট্টোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার জানান, আমাদের মাদক বিরোধী অভিযানে এরা আটক হয়েছে।

তিনি আরো বলেন, বন্দরথানা পুলিশের সাথে মাদকের কোন আপষ নাই। আমরা মাদক নির্মূলে কঠোর অভিযান পরিচালনা করবো।

তবে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান চৌকোস এই পুলিশ কর্মকর্তা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102