প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ | প্রিয় বরিশাল বরিশালে ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে বৃহষ্পতিবার (০৩ জুন) বরিশাল সার্কিট হাউজের ধানসিঁড়ি সম্মেলন কক্ষে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ-সময় বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ, পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝেও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, এনডিসি মোঃ নাজমুল হুদা, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলার ভাইচ চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু প্রমুখ।

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান জানান, আজ ৩৩৩ নম্বরে ফোন করা ব্যক্তিদের পাশাপাশি বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ, পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এর পক্ষ থেকে সদর উপজেলার হতদরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর আজ উপস্থিত থাকার কথা থাকলেও শারিরীক অসুস্থতার কারনে তিনি আসতে পারেননি। তার পক্ষ হয়ে জেলা প্রশাসক মহোদয় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

উল্লেখ্য আজ ৫ শত জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। যার প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, সেমাইসহ সাড়ে ১৬ কেজি ওজনের খাদ্য সামগ্রী রয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102