প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ৪১ বস্তা সরকারী চাল জব্দ | প্রিয় বরিশাল বরিশালে ৪১ বস্তা সরকারী চাল জব্দ | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে ৪১ বস্তা সরকারী চাল জব্দ

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুন, ২০২১

চালের বস্তায় খাদ্য অধিদফতরের সরকারী সীল দেখে সচেতন এলাকাবাসি চাল ব্যবসায়ীর ৪১ বস্তা চাল জব্দ করেছেন। খবরপেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জব্দ করা ৪১ বস্তা চাল স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় রেখেছেন। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বামরাইল বন্দরের চাল ব্যবসায়ী রশিক লাল ইজিবাইকে চালের বস্তাগুলো ভরে বাটাজোর এলাকার একটি দোকানে পাঠাচ্ছিলেন। এসময় ইজিবাইক ভর্তি চালের বস্তায় খাদ্য অধিদফতরের সরকারী লোগো দেখে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তির সন্দেহ হয়। পরে তারা চাল ভর্তি ইজিবাইক আটক করে থানা পুলিশকে খবর দেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার এসআই মোঃ মাহাবুব জানান, চালের বস্তার একপাশে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” লেখা এবং খাদ্য অধিদফতরের সীল রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পর স্থানীয়দের উপস্থিতিতে ৪১ বস্তা চালের সিজার লিষ্ট করে স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমানের জিম্মায় রাখা হয়েছে।

উজিরপুরের উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস জানান, চালগুলো কোথা থেকে কিভাবে এসেছে, এনিয়ে সার্বিক বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102