প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালসহ সারাদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা | প্রিয় বরিশাল বরিশালসহ সারাদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

বরিশালসহ সারাদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১

সাগর পৃষ্ঠের পানির উপরিতল গরম হয়ে যাওয়ায় সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার নাগাদ মৌসুমী বায়ু তথা ভারী বর্ষণ সারাদেশে বিস্তার লাভ করতে পারে। আর শুক্রবারের দিকে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস।

এদিকে, ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের অবশিষ্টাংশে মৌসুমী বায়ু আরও অসের হওয়ার জন্য আবহাওয়া পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু দেশের পূর্বাঞ্চলের উপর সক্রিয় এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামীকাল বুধবার নাগাদ সারাদেশের অবশিষ্টাংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিস্তার লাভ করতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102