প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পিরোজপুরে সরকারি ঘর চাওয়াকে কেন্দ্র করে | প্রিয় বরিশাল পিরোজপুরে সরকারি ঘর চাওয়াকে কেন্দ্র করে | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

পিরোজপুরে সরকারি ঘর চাওয়াকে কেন্দ্র করে

মঠবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি ঘর চাওয়াকে কেন্দ্র করে জসিম খাঁন নামের এক ইউপি সদস্য কর্তৃক মোস্তফা তালুকদার (৪৫) নামের এক ক্ষুদ্র দোকানিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিচারের দাবিতে মোস্তফা তালুকদার উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের পূর্ব সেনের টিকিকাটা গ্রামের মৃত মকফের আলীর ছেলে ক্ষুদ্র দোকানি মোস্তফা তালুকদারের বসতঘরটি ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে ভেঙে যায়।

সেই থেকে পলিথিন দিয়ে মেরামত করে কোনমতে ৬ সদস্যের পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গৃহহীনদের সরকার ঘর দিচ্ছে সেই ঘরের জন্য অসহায় মোস্তফা তালুকদার ২ নং ওয়ার্ডের সংশ্লিষ্ট ইউপি সদস্য জসিম খাঁনের কাছে একটি সরকারি ঘরের দাবি করেন।

ইউপি সদস্য জসিম খাঁন অসহায় মোস্তফা মিয়ার কাছ থেকে তার জমির দলিলপত্র সংগ্রহ করে। পরে ইউপি সদস্য জমির দলিলপত্রে ভুল আছে বলে তা সংশোধন করার জন্য মোস্তফা তালুকদারের কাছে ২০ হাজার টাকা দাবি করেন।

মোস্তফা তালুকদার উক্ত টাকা দিয়ে না পারায় সে এখন পর্যন্ত ঘর পায়নি। সোমবার সকালে পৌর শহরের পাথরঘাটা বাসস্ট্যান্ডে ঘরের ব্যাপারে ইউপি সদস্য জসিম খাঁনের কাছে জানতে চাইলে সে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইউপি সদস্য জসিম খাঁন অসহায় মোস্তফা তালুকদারকে কিল ঘুষি শুরু করলে মোস্তফা তালুকদার দৌড়ে একটি দোকানে উঠে আশ্রয় নেয়। পরে ইউপি সদস্য ও তার ভাই ইউসুফ খাঁন দোকান থেকে বের করে মোস্তফা তালুকদারকে বেধড়ক মারধর করে।

এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য জসিম খাঁনের কাছে জানতে চাইলে তিনি ঘরের দলিলপত্র সংশোধনের জন্য টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, মোস্তফা তালুকদার প্রথমে আমাকে ধাক্কা দিলে আমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

পরে আমার ভাই এসে আমাদের ছাড়িয়ে দেন। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আমার প্রতিপক্ষ প্রার্থী আমার বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ করাচ্ছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102