প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে অদ্ভুত মুখের শিশুর জন্ম | প্রিয় বরিশাল বরিশালে অদ্ভুত মুখের শিশুর জন্ম | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা বাংলার ভেনিস বরিশাল সম্ভাবনার অনন্য জনপদ কুয়াকাটায় ঝিনুকের সাদা কার্পেট ও বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড়

বরিশালে অদ্ভুত মুখের শিশুর জন্ম

শামীম আহমেদ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুন, ২০২১

অদ্ভুত মুখের এক শিশুর জন্ম হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে। শিশুটির নাক ও চোখ নেই। মুখের আকারও বিকৃত। মাথার ওপর বড় আকারের একটি টিউমারের মতো রয়েছে।

অস্বাভাবিক সন্তান হওয়ায় প্রথমে তাকে নিতে অপারগতা প্রকাশ করেন নবজাতক শিশুর অভিভাবকরা। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ বুঝিয়ে নবজাতককে নিতে রাজি করিয়েছেন অভিভাবকদের। তবে আপাতত তাকে নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। শিশুটির মা হাসপাতালের লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার সকালে হাসপাতালের চিকিৎসক ডাঃ সজল পান্ডে জানান, বৃহস্পতিবার ভোররাতে অস্ত্রোপাচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে। শিশুটি ভোলা জেলার কলাকোপা গ্রামের রিকশাচালক মোঃ জাফর এবং তার স্ত্রী মুন্নী বেগমের সন্তান। তাদের সংসারে ছয় বছর বয়সের আরও একটি পুত্র সন্তান রয়েছে।

ওই চিকিৎসক আরও জানান, বিকৃত মুখের শিশুটি যখন জন্ম নেয়, তখন তারাও আতঙ্কিত হয়ে পরেন। নিজেদের সামলে অস্ত্রোপাচার সম্পন্ন করেন। শিশুটিকে তার অভিভাবকদের কাছে দেয়া হলে তারা তাৎক্ষণিকভাবে তাকে গ্রহণে অস্বীকৃতি জানান। পরে বুঝিয়ে শিশুটিকে অভিভাবকদের কাছে দেয়া হয়। বর্তমানে শিশুটিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102