প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনকে নির্দেশ-সিইসি | প্রিয় বরিশাল বরিশালে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনকে নির্দেশ-সিইসি | প্রিয় বরিশাল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনকে নির্দেশ-সিইসি

রেজাউল ইসলাম
  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুন, ২০২১

আগামী ২১ জুন বরিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা।

এ সময় তিনি বলেন, বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রমণ কম সে রকমের ২০৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী ২১ জুন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

তবে করোনা সংক্রমণ বেশি হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে খুলনা অঞ্চলের ১৬৩টি স্থানীয় সরকার নির্বাচন স্থগিত রয়েছে। করোনার মধ্যেও নির্বাচন চালিয়ে যাওয়ায় সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান সিইসি।

তিনি আরও বলেন, করোনার কারণে এর আগে একদফা নির্বাচন পেছানো হলেও সংক্রমণ তুলনামূলক কম হওয়ায় বরিশাল এবং মাদারীপুর অঞ্চলে বৃষ্টি মৌসুমেও নির্বাচন চালিয়ে যেতে হবে। নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন সিইসি। প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

বরিশালের নদী বেষ্টিত ৩টি উপজেলা হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জে প্রয়োজনীয় সংখ্যক কোস্টগার্ড মোতায়েনের নির্দেশ দেন তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, নির্বাচন কমিশন সচিবালায়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান এবং বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ।

সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102