প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সিরাজগঞ্জে মসজিদের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু | প্রিয় বরিশাল সিরাজগঞ্জে মসজিদের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

সিরাজগঞ্জে মসজিদের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুন, ২০২১

সিরাজগঞ্জে মসজিদের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে মসজিদের তার চুরি করার চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে **সাজিদ শেখ (২৮)** নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার শাহেদ নগর বেপারিপাড়া জামে মসজিদের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাজিদ শহরের সয়াগোবিন্দ মহল্লার **সমশের শেখ** এর ছেলে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) **রেজাউল করিম** জানান, শনিবার সকালে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে এসি সংযোগের বৈদ্যুতিক তারের সঙ্গে সাজিদের মরদেহ দেখা যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট **বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল** মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাজিদ এসির তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহতের পাশে তারের সঙ্গে প্লাস লাগানো ছিল। খবর পেয়ে নেসকোর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102