প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত | প্রিয় বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত | প্রিয় বরিশাল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুন, ২০২১

বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারীদের জবাবদিহিতামূলক এই মতবিনিময়ে সমাজের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি ছিল। সুনির্দিষ্ট তথ্য নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় নাগরিকদের অংশগ্রহণ কামনা করা হয় ওপেন হাউস ডে’র অনুষ্ঠানে।

রবিবার বরিশাল কোতোয়ালি মডেল থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

পুলিশ কমিশনার বলেন, এই ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরণের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি। ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি, এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।

তিনি আরও বলেন, আপনি যে-ই হোননা কেন, এমন কোন কাজ করতে পারবেন না যা সামাজিক বিশৃঙ্খলার কারণ বা অন্যের শান্তি বিঘœ হতে পারে। এমন কোন কাজ বরদাস্ত করা হবে না। আমরা সর্বোচ্চ সৎ সাহস দেখিয়ে সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারীদের জবাবদিহিতামূলক এই মতবিনিময়ের আয়োজন করেছি। ন্যায় বিচার এর সুফল পেতে সুনির্দিষ্ট তথ্যসহ সর্বস্তরের নাগরিকদের এই ওপেন হাউজ ডে’তে উপস্থিতি ও সহযোগিতা কাম্য। আমরা আইনের দাস, আইনের বাহিরে কোন কিছু করার অধিকার নেই।

আদালতের রায় ছাড়া কাগজকলম দেখে রায় দেয়ার অধিকার আমাদের নেই। কেউ কারো দখলকৃত সম্পত্তিতে আদালত প্রক্রিয়া ব্যতিত জোরপূর্বক প্রবেশ করতে পারবে না। অনেক বিষয় আমাদের আওতায় না থাকলেও ফৌজদারি অপরাধ দানাবাঁধার আগেই তা দমন করতে আমরা জনগণের পাশে থেকে কাজ করে থাকি। জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা নিশ্চিত তথা বিট এলাকায় সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট বিট অফিসারকে আরও বেগবান হয়ে কাজ করতে হবে।

আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. মোকতার হোসেন। কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম, এসি মোঃ ইব্রাহীম।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102