প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আমতলীতে বেগুন চাষে কৃষক মাঠ দিবস | প্রিয় বরিশাল আমতলীতে বেগুন চাষে কৃষক মাঠ দিবস | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

আমতলীতে বেগুন চাষে কৃষক মাঠ দিবস

আমতলী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুন, ২০২১

আমতলীতে বেগুন চাষে কৃষক মাঠ দিবস

আমতলীর চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের কৃষক মনিরুল ইসলাম এর আঙ্গিনায় সোমবার সকালে বেগুন চাষ বিষয়ক এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট এর আওতায় উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়।

মাঠ দিবসের সভাপতিত্ব করেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক ড. মো. এমদাদুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং কর্মকর্তা ও কৃষিবিদ সৈয়দ আবু সিয়াম জুলকার নাইন। এছাড়া কৃষক মনিরুল ইসলামআনোয়ারা বেগমসহ অন্যান্যরা বক্তব্য দেন।

কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম জানান, প্রজেক্টের আওতায় মনিরুল ইসলামকে ৫০ শতাংশ জমিতে পোকা প্রতিরোধী বাড়ি বিটি-২ বেগুন চাষের জন্য সার, বীজ, বেড়া দেওয়ার জাল ও সেচের সমস্ত উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়। ৫০ শতাংশ জমি থেকে তিনি প্রায় ৭৫ হাজার টাকার বেগুন বিক্রি করে লাভবান হয়েছেন। মনিরুলের সফলতার কারণে অন্য কৃষকরাও এখন এই জাতের বেগুন চাষে আগ্রহী হয়েছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102