প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে তজুমদ্দিনে ৬০০ টাকা নিয়ে বিরোধে ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে যুবক নিহত তজুমদ্দিনে ৬০০ টাকা নিয়ে বিরোধে ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে যুবক নিহত
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

তজুমদ্দিনে ৬০০ টাকা নিয়ে বিরোধে ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে যুবক নিহত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
মো. শাকিল মিস্ত্রী

ডেস্ক রিপোর্ট: ভোলার তজুমদ্দিন উপজেলায় ৬০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আঘাতে মো. শাকিল মিস্ত্রী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত শাকিল মিস্ত্রী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেরানির দোকান এলাকার মো. ইউনুসের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ আড়ালিয়া গ্রামের খেলার মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মো. তামিম হোসেনের সঙ্গে রাকিবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঝগড়া থামাতে গেলে রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রী তামিমকে চড় মারেন।

এর জেরে সন্ধ্যার পর শাকিল মিস্ত্রী স্থানীয় কেরানির দোকানের সামনে টিভি দেখার সময় পেছন দিক থেকে এসে তামিম ক্রিকেট স্ট্যাম্প দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটে।

পরে তাকে ভোলা সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১১ জানুয়ারি) ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. ইউনুস বাদী হয়ে তজুমদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন এখানে

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102