প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে দশম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু | আত্মহত্যা না হত্যা? বরিশালে দশম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু | আত্মহত্যা না হত্যা?
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
সৌমিত্র মন্ডল
বরিশাল নগরীর কাউনিয়া জেলে বাড়ির পোল এলাকায় অক্সফোর্ড মিশন হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র সৌমিত্র মন্ডল (১৭) এর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) রাতে নিজ বাসায় তার মৃত্যু হলেও পরিবারের সদস্যদের পরস্পরবিরোধী বক্তব্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, জিএম পরিবহনের কাউন্টার ম্যানেজার সুকেস মন্ডল-এর ছেলে সৌমিত্রকে রাত আনুমানিক ৮টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ
নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর কারণ নিয়ে পরিবারের বক্তব্যে মিল পাওয়া যায়নি।

এক স্বজন দাবি করেছেন, সৌমিত্র অসুস্থতার কারণে মারা গেছে। অন্যদিকে নিহতের বড় বোন ও আরেক স্বজনের ভাষ্য অনুযায়ী, সৌমিত্র মানসিক সমস্যায় ভুগছিল এবং নেশায় জড়িয়ে পড়ায় সে আত্মহত্যা করেছে।

তবে সৌমিত্রের ঘনিষ্ঠ স্বজন ও স্থানীয় বাসিন্দারা এসব অভিযোগ অস্বীকার করে জানান, সে ছিল শান্ত স্বভাবের
ও মেধাবী ছাত্র। তার আচরণে কোনো অস্বাভাবিকতা তারা কখনো লক্ষ্য করেননি।

এ ঘটনায় আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, সে প্রশ্নও উঠেছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102