প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে সমাজসেবক হারুন অর রশিদের ইন্তেকাল | রুপাতলী হাউজিং এস্টে বরিশালে সমাজসেবক হারুন অর রশিদের ইন্তেকাল | রুপাতলী হাউজিং এস্টে
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশাল রুপাতলী ব্যবসায়ী হারুন অর রশিদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
হারুন অর রশিদ রুপাতলী

বরিশাল রুপাতলী  ব্যবসায়ী হারুন অর রশিদের ইন্তেকাল

বরিশাল রুপাতলী হাউজিং এস্টেট সোসাইটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হারুন অর রশিদ (৬০) আর নেই। আজ সকালে আনুমানিক ৮টা ৩০ মিনিটে রাজধানীর ঢাকা স্পেশালাইজড হাসপাতাল-এ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে, পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

অন্যদিকে, মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

এছাড়া, আজ ১৮ জানুয়ারী  এশাবাদ রুপাতলী হাউজিং এস্টেট মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ সময়, হারুন অর রশিদের ইন্তেকালে বরিশালের ব্যবসায়ী মহল, সামাজিক সংগঠন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102