প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মাদারীপুরে মহাসড়কে বাসের চাপায় ইজিবাইক বিধ্বস্ত, নিহত ৬ মাদারীপুরে মহাসড়কে বাসের চাপায় ইজিবাইক বিধ্বস্ত, নিহত ৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাসের চাপায় ইজিবাইক বিধ্বস্ত

মাদারীপুর
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সড়ক দুর্ঘটনা

মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাসের চাপায় ইজিবাইক বিধ্বস্ত

মাদারীপুরে মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক বিধ্বস্ত হয়ে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী সার্বিক পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস মহাসড়কে চলাচলরত একটি ইজিবাইককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।
ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

হাসপাতালে আরও তিনজনের মৃত্যু, নিহত বেড়ে ৬

এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়।
তবে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০),
সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫) এবং
কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।
অন্য তিনজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ

দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
তবে ফায়ার সার্ভিস ও পুলিশের দ্রুত সহায়তায় দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয় এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের বক্তব্য

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102