প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সৈয়দা জুয়েলী আকতার শ্রেষ্ঠ শ্রেণি শি বরিশালে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সৈয়দা জুয়েলী আকতার শ্রেষ্ঠ শ্রেণি শি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: বরিশালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সৈয়দা জুয়েলী আকতার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
সৈয়দা জুয়েলী আকতার

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: বরিশালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সৈয়দা জুয়েলী আকতার

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন বরগুনার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সৈয়দা জুয়েলী আকতার মনিকা। তার এই অর্জনে স্থানীয় শিক্ষা অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে আগামী সোমবার (১৯ জানুয়ারি) তিনি রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি), ঢাকা-তে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সেখানে দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় পর্যায়ের সেরা শ্রেণি শিক্ষকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

উল্লেখ্য, সৈয়দা জুয়েলী আকতার ইডেন মহিলা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৩ সালে তিনি বরগুনার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর থেকে টানা এক দশকেরও বেশি সময় ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন।

অন্যদিকে, গত বুধবার বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিভাগের সব জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকরা অংশ নেন। বিষয়ভিত্তিক দক্ষতা, শিক্ষাগত ও একাডেমিক অর্জন, প্রাতিষ্ঠানিক মনোভাব এবং মূল্যায়নে পারদর্শিতাসহ মোট ১২টি সূচকের ভিত্তিতে তাকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

তার এই সাফল্যে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহল তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ প্রসঙ্গে সৈয়দা জুয়েলী আকতার বলেন, একজন শিক্ষকের কাজের স্বীকৃতি তার দায়িত্ববোধ ও কর্মস্পৃহাকে আরও গতিশীল করে। একই সঙ্গে এর সুফল প্রতিষ্ঠান ছাড়িয়ে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় শিক্ষা সপ্তাহের মতো উদ্যোগ শিক্ষকদের জন্য অত্যন্ত ইতিবাচক ও প্রেরণাদায়ক।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102