প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পটুয়াখালীতে অবৈধ চিংড়ি রেণু জব্দ | প্রিয় বরিশাল পটুয়াখালীতে অবৈধ চিংড়ি রেণু জব্দ | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

পটুয়াখালীতে অবৈধ চিংড়ি রেণু জব্দ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
চিংড়ি

ভোরের অভিযানে বড় চালান আটক

পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ভোরে সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল প্রায় ৫টার দিকে ওই এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়।

এ সময় একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে প্রায় ৫৫ লাখ পিস অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করা হয়।

বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা

উদ্ধারকৃত রেণুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

তবে অভিযান শেষে ট্রাকের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে জব্দ করা চিংড়ি রেণুগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় লাউকাঠি নদীতে অবমুক্ত করা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় অভিযান চলবে

এদিকে কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে রেণু আহরণ ও পরিবহন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়রা বলছেন, নিয়মিত নজরদারি থাকলে নদী ও উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা আরও সহজ হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102