প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট: প্রশংসায় পঞ্চমুখ | প্রিয় বরিশাল বরিশালে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট: প্রশংসায় পঞ্চমুখ | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বরিশালে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট: প্রশংসায় পঞ্চমুখ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
চেকপোস্ট

বরিশালে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট: প্রশংসায় পঞ্চমুখ

বরিশাল নগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলার সার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিশেষ চেকপোস্ট বসিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মূলত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই তল্লাশি কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কড়া নজরদারি

সেনাবাহিনীর সদস্যরা নগরীর রুপাতলী, আমতলা মোড়, চৌমাথা এবং নতুল্লাবাদ এলাকায় অবস্থান নিয়ে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছেন।

প্রতিটি এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে এবং অপরাধমূলক কার্যক্রম রুখতে তারা তৎপর রয়েছেন।

বৈধতা নিশ্চিত করে যানবাহন চলাচল

তল্লাশি চলাকালীন সময়ে প্রতিটি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং বৈধতা যাচাই করা হচ্ছে।

সেনাবাহিনী নিশ্চিত করছে যে, শুধুমাত্র বৈধ কাগজপত্র থাকাসহ অনুমতি  যানবাহনগুলোই যেন সড়কে চলাচল করতে পারে।

ফলে, যারা নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন, তারা কোনো হয়রানি ছাড়াই যাতায়াত করতে পারছেন। ফলস্বরূপ, সাধারণ যাত্রী ও পথচারীরা সেনাবাহিনীর এই সুশৃঙ্খল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করছেন।

নগরবাসীর মতে, সেনাবাহিনীর এই কঠোর অবস্থানের কারণে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি জনমনে নিরাপত্তার বোধ জাগ্রত হয়েছে।

পাশাপাশি, অপরাধ প্রবণতা হ্রাসে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: প্রিয় বরিশাল-এর সর্বশেষ সংবাদ

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102